ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় হেফাজতে ইসলামের দেশব্যাপী দোয়া

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (এমপি)-এর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দেশের আলেম-উলামা, তৌহিদী জনতা ও সর্বস্তরের মুসলমানদের মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর আশু আরোগ্যের জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

এক যৌথ আহ্বানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অতীতে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহ তাআলার কাছে তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন।
হেফাজতের শীর্ষ দুই নেতা আরও বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় সবাইকে আন্তরিকভাবে দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামায়ে কেরাম, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। এ সময় মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেম-উলামা উপস্থিত ছিলেন।

একই দিন বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। অনুষ্ঠানে সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদসহ বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদরাসা, জামিয়া আরাবিয়া জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লা আশরফুল উলুম মাদরাসাসহ দেশের বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ আলেমরা এসব দোয়া পরিচালনা করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ০৬:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬