ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে ৭ বছরের নিজ শিশু সন্তানকে জত্যা করলো মা

নাঙ্গলকোট  (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে বালিশ চাপা দিয়ে ফারাবি নামের সাত মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে (২০) গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

ফাতেমা বেগম জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। তার স্বামী নাছির উদ্দিন পাশের ভবানীপুর গ্রামের বাসিন্দা।

ফাতেমার বড় বোন ইয়াছমিন জানান, শনিবার সকালে সাত মাস বয়সী ছেলে ফারাবিকে নিয়ে নিশ্চিন্তপুরে বাবার বাড়িতে বেড়াতে আসেন ফাতেমা। সোমবার ভোরে শিশুটি চিৎকার করতে থাকে।

একপর্যায়ে ফাতেমা তার বোনকে জানান, তিনি শিশুটির ওপর বালিশ চাপা দিয়েছেন।

ইয়াছমিন বলেন, ফাতেমার কথা শুনে দ্রুত ঘরে গিয়ে শিশুটির গায়ের ওপর বালিশ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারের এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফাতেমার মা খোদেজা বেগম দাবি করেন, তার মেয়ে গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন।

তার সঙ্গে জিন-ভূত রয়েছে বলেও দাবি করেন তিনি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে যতদিন মাদক থাকবে, ততদিন মাদকের সাথে আপস নয়”- ওসি আনোয়র হোসেন

নাঙ্গলকোটে ৭ বছরের নিজ শিশু সন্তানকে জত্যা করলো মা

আপডেট সময় ০৬:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬