ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে প্রথমবারের মতো রোবট ওয়েটারের খারাব পরিবেশন

 তথ্যপ্রযুক্তি ডেস্ক:

নেপালে প্রথমবারের মতো রেস্তোরাঁয় রোবট ওয়েটার খাবার পরিবেশন করেছে। ক্ষুধার্ত কাস্টমারদের টেবিলে গরম পুডিং পরিবেশন করে দেশটির প্রথম রোবট ওয়েটার জিনজার কাস্টমারদের উদ্দেশ্য করে বলছে, ‘খাবার উপভোগ করুন।’

নেপাল উঁচু পর্বতমালার জন্যই বিশেষ পরিচিত। প্রযুক্তির ক্ষেত্রে দেশটি অনেকটাই পিছিয়ে। কিন্তু একদল উদ্ভাবনী যুবক দেশটিতে প্রযুক্তি নিয়ে এসেছে।

স্থানীয় কোম্পানি পাইলা টেকনোলজি পাঁচ ফুট লম্বা রোবর জিনজার প্রস্তুত করেছে। রোবটটি ইংরেজি ও নেপালি উভয় ভাষা বুঝে। জিনজার নামের এই মানবাকৃতির রোবটটি অ্যাপেল’স সিরি অথবা অ্যামাজোনের অ্যালেক্সার মতো কৌতুক করতে পারে। নেপালের রান্নায় ব্যবহৃত অতি প্রয়োজনীয় উপকরণ আদার নামে রোবটির নামকরণ করা হয়েছে।

রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিনয় রাউত বলেন, ‘আমরা এখন পরীক্ষামূলকভাবে রোবটগুলোকে কাজে লাগিয়েছি। আমরা রোবটের সেবা সম্পর্কে কাস্টমারদের মতামতের অপেক্ষায় আছি।’ ২৫ জন তরুণ প্রকৌশলী কয়েকমাস পরিশ্রম করে রোবটটি প্রস্তুত করেছে। বিনয় (২৭) তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র। বাসস

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল, ৭৪ জনের বিরুদ্ধে মামলা

নেপালে প্রথমবারের মতো রোবট ওয়েটারের খারাব পরিবেশন

আপডেট সময় ১১:২৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮