ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ নাজিম উদ্দিনঃ

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রাম থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা গ্রামের মৃত আবুল কালামের ছেলে মারুফ(৩০) এবং একই গ্রামের হাবীবুর রহমান (হবি মিয়া)’র ছেলে মাহাবুব(২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাজীরহাট-গাঙ্গেরকুট সড়কের গাজীপুর এলাকায় মাদক বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই জালাল উদ্দীন এবং এএসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে আল ইসলামের বাড়ীর পাশ থেকে ৫৩পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহাবুব ও মারুফ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় আটককৃত মাদক কারবারী মাহাবুবের বিরুদ্ধে পূর্বে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯