ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় কওমি মাদরাসা সংগঠনের সংবাদ সম্মেলন

মুরাদনগর অনলাইন বার্তা ডেস্কঃ

কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার কর্তৃক মাদরাসা শিক্ষাব্যবস্থা নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন। সংগঠনের নেতারা ওই বক্তব্যকে ‘ইসলামবিদ্বেষী, উসকানিমূলক ও আপত্তিকর’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক আলোচনায় সাবেক এমপি বাহাউদ্দীন বাহার দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থা সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা ধর্মীয় মূল্যবোধ ও দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সেক্রেটারি মুফতি শামছুল ইসলাম জিলানী।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মাদরাসাগুলো লক্ষাধিক শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করছে। এ অবস্থায় মাদরাসা শিক্ষাব্যবস্থা নিয়ে নেতিবাচক মন্তব্য সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে তারা মনে করেন।

সংগঠনের নেতারা বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল ব্যক্তিদের আরও সংযত ও দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দেশের ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুনীর হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা আবুল হাসান রাজাপুরী, হাফেজ আজিজুল হক, মাওলানা তৈয়ব, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা মারুফুল রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস, মাওলানা জিয়া উদ্দিন গালিব, মাওলানা যুবাইরসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।

আপডেট সময় ০৭:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬