আবুল কালাম আজাদ ভূঁইয়া, বিশেষ প্রতিনিধিঃ
বিশ্বের বিভিন্ন দেশে কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের গৌরব ছড়িয়ে দেওয়া হাফেজ সাইফুল রহমান ত্বকি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাফেজ ত্বকী ২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলা ৩ নং আন্দিকোট ইউনিয়ন ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন। ত্বকী পিতা মাওলানা বদিউল আলম একজন মাদ্রাসার শিক্ষক। ছেলে সাফল্য অর্জন গর্বিত এ পিতা মাতা ও ডালপা গ্রামবাসী আজ শোকে ভেঙে পড়েছেন।
জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ত্বকীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন। দেশে-বিদেশে অসংখ্য কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় অংশ নিতে তিনি অর্জন করেন অসামান্য সাফল্য ত্বকী উস্তাদ ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী ত্বকীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী জানান, বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা আন্দিকোট ইউনিয়ন ডালপা গ্রামের পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হবে।
হাফেজ ত্বকী ১৭ বছর বয়সে ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও তিনি কোরআন প্রতিযোগিতায় বিজয় হন।
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি 














