ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংককে পিকআপ ভ্যান উল্টে ১৩ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পিকআপ ভ্যান উল্টে ১৩ জন নিহত হয়েছেন। রবিবার র‍্যাগ ডে পালনের জন্য ভ্যানটি ভাড়া করেছিলেন সাই সা কেত টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ড্রাইভারসহ গাড়িটিতে মোট ১৮ জন ছিলেন। এ ঘটনায় বাকি ৫ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, ভ্যানটি রাস্তা পরিবর্তন করার সময় ডানদিকে বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ছাদখোলা ভ্যানটিতে শিক্ষার্থীরা ওই সময় হই-হুল্লোরে ব্যস্ত ছিলেন।

সামরান চেতাও নামে পুলিশের একজন কর্মকর্তা জানান, ১২ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৯ জন টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় একটি কোম্পানিতে তাদের মেকানিক্যাল প্রশিক্ষণ শেষ হওয়ার খুশি উদযাপনের জন্য ট্রাকটি ভাড়া করেছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেঁচে যাওয়া ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, থাইল্যান্ডে প্রতিবছরই সড়ক দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যান। বিশ্ব স্বাস্থ্যসংস্থার রিপোর্ট অনুযায়ী, থাইল্যান্ডে প্রতি বছর লাখে ৩২.৭ জন লোক সড়ক দুর্ঘটনায় মারা যান।

এএফপি

ট্যাগস
আপলোডকারীর তথ্য

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ব্যাংককে পিকআপ ভ্যান উল্টে ১৩ শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৪:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯