ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উত্তর শশীদল এলাকার মন্তাজ সর্দার বাড়িতে রুহুল আমিনের বসতঘরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে রুহুল আমিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের ডাক

ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৬:৪৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬