ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:ঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. রাসেল (২৯) উপজেলার দুলালপুর ইউনিয়নের সিংহারচড়া (হাজী বাড়ি) এলাকার মো. মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। খবর ছিল, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাগড়া এলাকা থেকে কুমিল্লার দিকে মাদকের একটি চালান নেওয়া হচ্ছে।

অভিযানকালে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের পাকা সড়কে সন্দেহভাজন সিএনজিটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই চালক রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। মাদক বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।”

জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় হেফাজতে ইসলামের দেশব্যাপী দোয়া

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৫:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬