ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় থেকে নয়, বক্তব্য দিতে চাইলে রাস্তায় গিয়ে দেন: দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রী

মুরাদনগর বার্তা ডেস্কঃ

রোজ সোমবার, ০৭ মার্চ ২০১৬ইং(মুরাদনগর বার্তা ডটকম):

প্রধান বিচারপতিকে নিয়ে বক্তব্য দেওয়ায় দুই মন্ত্রী কামরুল ইসলাম ও মোজাম্মেল হোসেনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি কেউ এ ধরনের বক্তব্য দিতে চান, তাহলে রাস্তায় গিয়ে দেন। মন্ত্রিসভার সদস্য হয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেই যা খুশি বলবেন এবং যেকোনো সংগঠন ও প্রতিষ্ঠানে গিয়ে কথা বলবেন, এটা ঠিক নয়।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, এসময় প্রধানমন্ত্রী তাদের নাম উল্লেখ করেননি। যে দুই মন্ত্রীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন, বৈঠকে ওই দুই মন্ত্রীও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ওই দুই মন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করেছেন। মন্ত্রীদের এ ধরনের বক্তব্যে প্রধানমন্ত্রী বিব্রত হয়েছেন, তাঁর সরকারও বিব্রত হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের সেবায় গভীর রাতে মাঠে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মন্ত্রিসভায় থেকে নয়, বক্তব্য দিতে চাইলে রাস্তায় গিয়ে দেন: দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬