ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে পারলে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার বেলা ১১টায় তাঁর নিজ সংসদীয় এলাকা মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক নির্মূল করতেই হবে। মুরাদনগর থেকে মাদক নির্মূল করা গেলে সংশ্লিষ্ট প্রশাসনকে পুরস্কৃত করা হবে।” তিনি সাফ জানিয়ে দেন, দলীয় পরিচয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন আইন অনুযায়ীই পরিচালিত হবে।

সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের নির্দেশ দেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রীর গাড়িবহর মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। এসময় মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

মন্ত্রী তাঁর বক্তব্যে পুনর্ব্যক্ত করেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মুরাদনগর গড়তে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।”

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল মুরাদনগরের মা-ছেলের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে পারলে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬