ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক মোস্তফা মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব। পুনর্বাসনের উদ্যোগ হিসেবে পরিবারটির হাতে দুটি গরু ও একটি ছাগল তুলে দিয়েছে সংগঠনটি।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব গবাদিপশু তুলে দেওয়া হয়।

এ সময় সংগঠনের সভাপতি সজল সরকার, সহসভাপতি রাসেল সরকার, প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন সবুজ, কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার ও প্রচার সম্পাদক মো. ফারুকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারটি যেন নতুন করে ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হয়েছে।
গবাদিপশু পেয়ে মোস্তফা মিয়া ও তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব ২০০৭ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

বাঙ্গরায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও!

মুরাদনগরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব

আপডেট সময় ০৬:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬