সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাসুকুল ইসলাম মাসুক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার গকুলনগর গ্রামের বাসিন্দা।
শনিবার (৬ জুন) সকালে মাসুকুল ইসলাম মাসুককে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশের একটি বিশেষ টিম।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ নেতা মাসুকুল ইসলাম মাসুককে গ্রেপ্তার করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 









