ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার তিনটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার তিনজনকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের জয়নগর পাঁচকিত্তা গ্রামের হুমায়ন কবিরের ছেলে মো. ফাহাদ ভূঁইয়া (৩২), ধামঘর ইউনিয়নের মুগসাইর গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. কামাল উদ্দিন (৫৪) এবং ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর গ্রামের হাজী মো. সাহাজ উদ্দিনের ছেলে অহিদ (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের জয়নগর পাঁচকিত্তা, ধামঘর ইউনিয়নের মুগসাইর এবং ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, সন্ত্রাসবিরোধী আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোর পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বাঙ্গরায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিন ফসলি জমির বুক চিরে ড্রেজিং

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬