ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ফজলে রাব্বি রাফি, মুরাদনগর (কুমিল্লা) :

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি ইসলামি চত্বরসহ মুরাদনগর সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। তারা বলেন, ৫ আগস্টের পর তাদের ক্ষমা করা হয়েছে; শান্তিপূর্ণভাবে থাকলে কোনো সমস্যা নেই। তবে অরাজকতা সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, গাজী আবদুল বাছির, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, জাসাসের আহ্বায়ক আবু বকর, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মজিব মেম্বার, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ ও হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে নেতাকর্মীরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মুরাদনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬