ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও বাজার, নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রাম পৃথক দুইটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. জাকির হোসেন (৪৮) এবং নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের আবুল হাসেমের ছেলে মো. জুয়েল (৩৫) ও রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কাঁচারিকান্দি পাঁচকিত্তা গ্রামের মৃত কাশেমের ছেলে নাসির উদ্দিন (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ নোয়াগাঁও বাজার থেকে এলাকাবাসীর সহায়তায় ১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাসির উদ্দিনকে গ্রেফতার করে। অপরদিকে এসআই সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ পৈয়াপাথর গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকির হোসেন ও মোঃ জুয়েলকে গ্রেপ্তার করে।

এবিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬