ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ ও যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের রুপ মিয়া সরকারের ছেলে খলিল সরকার (৪০) এবং মোচাগড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরিফ (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের উত্তর ত্রিশ এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৫ পিস ইয়াবাসহ খলিল সরকারকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের আরেকটি অভিযান পরিচালিত হয় যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর এলাকায়। সেখানকার কাজী সুলতান ব্রিক ফিল্ডের সামনে অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবাসহ মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬