ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগর উপজেলায় পাবলিক লাইব্রেরির নতুন ভবন উদ্বোধন

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় তথ্য–প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই সময়ে বই পড়ার অভ্যাস ধরে রাখা ও নতুন প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে ফিরিয়ে আনতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত আধুনিক পাবলিক লাইব্রেরি ও এর নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ভার্চুয়ালি উদ্বোধন করেন বহুল প্রতীক্ষিত এই লাইব্রেরির। পরে উদ্বোধনী ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারী ও পেশাজীবী মানুষ।

নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে মুরাদনগরের শিক্ষার্থী, গবেষক, পাঠক এবং জ্ঞানপিপাসু নাগরিকদের জন্য সৃষ্টি হলো আধুনিক পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার নতুন সুযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বই মানুষের জ্ঞান, মূল্যবোধ ও মনন বিকাশের অন্যতম প্রধান চালিকাশক্তি। একটি জাতির অগ্রগতির ভিত্তি গড়ে ওঠে পাঠাগারকেন্দ্রিক জ্ঞানচর্চা থেকে। মুরাদনগর পাবলিক লাইব্রেরির নতুন ভবন সেই অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইব্রেরিটি শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে যতদিন মাদক থাকবে, ততদিন মাদকের সাথে আপস নয়”- ওসি আনোয়র হোসেন

মুরাদনগর উপজেলায় পাবলিক লাইব্রেরির নতুন ভবন উদ্বোধন

আপডেট সময় ১২:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫