সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অভিযানে দুই মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোলাম সারোয়ার (৩২) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি হায়দরাবাদ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় দুইটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোলাম সারোয়ারকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 
















