ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে কুখ্যাত মাদক কারবারি শাহ আলম গ্রেপ্তার

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকায় কুখ্যাত মাদক কারবারি ও মাদকের ডিলার হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহ আলম পৈয়াপাথর গ্রামের সুন্দর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলম একটি মাদক মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া গত এপ্রিল মাসে দায়ের হওয়া আরেকটি মাদক মামলারও পলাতক আসামি ছিলেন তিনি। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী এর নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই মাসুদের নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে শাহ আলমকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “শাহ আলম এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত এবং আরেকটি মামলায় পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত শাহ আলমকে কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের ডাক

মুরাদনগরে কুখ্যাত মাদক কারবারি শাহ আলম গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬