ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে কৃষিভিত্তিক পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম শুরু

সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষিভিত্তিক পার্টনার ফিল্ড স্কুলের ১০ দিনব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চলমান এই প্রকল্পে ২৫ জন কৃষি উদ্যোক্তা ও গৃহিণী অংশগ্রহণ করছেন।

পুষ্টি উন্নয়ন, কৃষি উদ্যোক্তা তৈরি এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাম মিয়া ও হাজেরা আক্তার।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাম মিয়া বলেন, ১০ দিনব্যাপী আয়োজিত পার্টনার ফিল্ড স্কুলে ১০টি সেশন অনুষ্ঠিত হবে। এখানে নিরাপদ শাকসবজি উৎপাদন, শাকসবজি ও ফলমূলের পুষ্টিগুণ, বিদ্যমান ভিটামিনের গুরুত্ব এবং মাঠ পর্যায়ে ব্যবহারিক ক্লাস নেওয়া হবে। এছাড়া পুষ্টিকর সবজি ব্যবহার করে খাবার রান্নার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আকস্মিক হজ ক্যাম্প ধর্মমন্ত্রী, হাজিদের সেবায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

মুরাদনগরে কৃষিভিত্তিক পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম শুরু

আপডেট সময় ০২:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫