ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী

গ্রেপ্তারকৃতরা হলেন— মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার তারু মিয়া (৭১) ও তাঁর ছেলে শুক্কুর আলী (১৯)

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মো. আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়া-র নেতৃত্বে পুলিশের একটি দল রোববার রাতে উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির অভিযোগে বাবা তারু মিয়া ও ছেলে শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের নেতৃত্বে ওই এলাকায় একটি মাদক চক্র সক্রিয় ছিল। তাদের মাধ্যমে এলাকার যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছিল বলেও অভিযোগ করেন স্থানীয়রা। বাবা-ছেলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত করতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপডেট সময় ০৯:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬