ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকারপাড়া এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া খুঁটির নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকালে স্থানীয়রা খুঁটির নিচে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মুরাদনগরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল, ৭৪ জনের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

আপডেট সময় ০৮:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬