ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে ‘কুখ্যাত ডাকাত ফারুক’ গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকার দলের সদস্য ‘কুখ্যাত ফারুক’ কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও ধর্ষণসহ মোট ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত, মোঃ ফারুক হোসেন (৪২), মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, “ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এ সময় ফারুককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে ‘কুখ্যাত ডাকাত ফারুক’ গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬