ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে তেল কারসাজি ধরা পড়ল, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) রাতে পরিচালিত অভিযানে কোম্পানিগঞ্জ সংলগ্ন ত্রিশ এলাকায় ‘এস কে ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন অভিযান পরিচালনা করেন। এ সময় মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে যতদিন মাদক থাকবে, ততদিন মাদকের সাথে আপস নয়”- ওসি আনোয়র হোসেন

মুরাদনগরে তেল কারসাজি ধরা পড়ল, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় ০৬:৪৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬