ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত

ফজলে রাব্বি রাফি, মুরাদনগর (কুমিল্লা)ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় উপজেলার আটটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জলাশয়গুলোতে কাতলা, মৃগেল, কালবাউশ ও ঘানিয়াসহ বিভিন্ন প্রজাতির ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৬০ কেজি, মুরাদনগর থানার পুকুরে ৪০ কেজি, নবিয়াবাদ আলহাজ আব্দুল ওয়াদুদ সরকার কামিল মাদ্রাসার পুকুরে ৪০ কেজি, চৌধুরীকান্দি জামে মসজিদ পুকুরে ৩০ কেজি, জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজের পুকুরে ৩০ কেজি, রামচন্দ্রপুর উত্তর কাছারি বাড়ি পুকুরে ৩০ কেজি, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের পুকুরে ৩০ কেজি এবং বাদিউল আলম ডিগ্রি কলেজের পুকুরে ২৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজ আলম জনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মজিব মেম্বার, বিএনপি নেতা মো. হেদায়েত হোসেন ও মো. মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগের এ উদ্যোগের ফলে উপজেলার সরকারি ও জনসাধারণের ব্যবহৃত জলাশয়গুলোতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয়ভাবে মাছের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে কায়কোবাদের উদ্যোগে ফের ১০ হাজার চারা বিতরণ

মুরাদনগরে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত

আপডেট সময় ০৬:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬