ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া-মিলাদ

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর ও বাঙ্গরা) আসনের সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা, পূর্ণ আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর বাজারে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাখরনগর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে ধর্মমন্ত্রীর সুস্বাস্থ্য, নেক হায়াত এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ মোল্লা, মো. কামাল উদ্দিন ভূঁইয়া ও মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান।

বক্তারা বলেন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ রাজনৈতিক জীবনে মুরাদনগরের উন্নয়ন, জনকল্যাণ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে পুনরায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার জন্য তাঁরা মহান আল্লাহর কাছে আন্তরিক দোয়া করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামা, সুধীসমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

আপডেট সময় ০৯:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬