ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে নিখোঁজের ৭দিন পর হাত বাধা শিশুর লাশ উদ্ধার

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্ৱার মুরাদনগর উপজেলায় নিখোঁজের সাত দিন হাতে ও গলায় রশি পেঁচানো অবস্থায় ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নিজ বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মৃত শিশুর নাম আদিবা জাহান মীম(৭) উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানাপাড় গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

মৃত শিশু আদিবার বাবা হানিফ মিয়া বলেন, ‘আমার মেয়ে যদি পানিতে ডুবে মরত, তাহলে ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গলায় রশি বাঁধা। কেউ আমার মেয়েকে মেরে ফেলে রেখে গেছে। আমি বিচার চাই।’

শিশু আদিবার মা জান্নাত আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। তার বিলাপে কেঁপে উঠছে পুরো পাড়া। প্রতিবেশীরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন, কিন্তু কেউ কান্না থামাতে পারছেন না।

স্থানীয় ইউপি সদস্য মো. আউয়াল বলেন, ‘লাশের অবস্থা দেখে মনে হয়েছে, মীম পানিতে ডুবে মারা যায়নি, বিষয়টি রহস্যজনক।’

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

আপডেট সময় ০২:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫