ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল, ৭৪ জনের বিরুদ্ধে মামলা

মুরাদনগর বার্তা ডেস্কঃ

কুমিল্লায় ‘মুজিব থেকে সজিব টেলিগ্রাম গ্রুপ’ ও ‘নিষিদ্ধ যুবলীগের’ ব্যানারে মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদকসহ ৭৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।

সোমবার রাতে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহিন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৫০জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত শুক্রবার (৫ জুন) ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএন্ডবি ব্রিজ এলাকায় যুবলীগের ব্যানারে মিছিল বের করা হয়। এতে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগ সুত্রে জানাযায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সৈয়দ তানভীর আহাম্মেদ ফয়সাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম ও মুরাদনগর উপজেলা আওয়ামী তাঁতী লীগের আহ্বায়ক আজিজুল হক সহ অন্যান্য আসামিরা মিছিলে অংশ নেন বলে তদন্তে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল, ৭৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৯:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬