ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩

ফজলে রাব্বি রাফি, মুরাদনগর (কুমিল্লা)ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক পরিচয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কিছমত রহিমপুর এলাকায় ডিআর স্কুলের মাঠসংলগ্ন পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—হৃদয় ভূঁইয়া (১৪), তানভীর হোসেন (১৪), মাসুদ (১৪) ও ইয়াছিন (১৬)। পুলিশ তাদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। হাসান ভূঁইয়া (১৮), আসিফ (১৮), সাইফুল ইসলাম (১৮), তানজিদ (১৮), হানিফ ভূঁইয়া (১৯), মোবারক (১৯), শাহেদ (১৮), আতিক (১৮) ও মহিনুল ইসলাম (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই আব্বাস কবির চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই মো. মহিন উদ্দিন, এসআই সুমন তালুকদার, পিএসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া, এএসআই আবুল বাশার, এএসআই আব্দুল নেওয়াজ তানজিদ ও এএসআই মোজাম্মেল হকসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় ঘটনাস্থলে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকেরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে সেখান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩

আপডেট সময় ০৮:৫৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬