ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নেঅভিভাবক সমাবেশ

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত পাঠ মূল্যায়ন এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা।

বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন।

শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান রকিব উদ্দিন, অ্যাডভোকেট মহসিন মিয়া, বিদ্যালয়ের সাবেক সদস্য মাসুদ উল ভূঁইয়া, রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মুজিবুর রহমান, কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের সাবেক জিএস আব্দুস সাত্তার বাবু, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছগীর আহমেদ এবং লায়ন শামসুল হক সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠদানের অগ্রগতি পর্যবেক্ষণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু শিক্ষকদের প্রচেষ্টার ওপর নির্ভরশীল নয়; অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততাও সমান গুরুত্বপূর্ণ।

বক্তারা বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রযুক্তির অপব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ ও শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সন্তানদের প্রযুক্তি ব্যবহারে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

এছাড়া শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সঠিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবসেবা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে শিক্ষার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু

মুরাদনগরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নেঅভিভাবক সমাবেশ

আপডেট সময় ০৭:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬