রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগরে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও সমবায় সহকারী পরিদর্শক আমির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
বক্তারা বলেন, সমবায় শুধু সংগঠন নয় এটি স্বনির্ভরতা, ঐক্য ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ের অবদান অনন্য।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, আকুবপুর ইউপির দুগ্ধ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল মাস্টার, মানব উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ব্যবস্থাপক শ্যামল চন্দ্র সূত্রধর, পল্লীবাংলা সঞ্চয় ও ঋণদান সমিতির মজিবুর রহমান, রামচন্দ্রপুর অধুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. বিল্লাল হোসেন মাস্টার, এবং কোম্পানীগঞ্জ সাফল্য বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান।
২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব প্রদানে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মহিলা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন মুরাদনগর আদর্শ মহিলা সমবায় সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করেন সভাপতি ডা. বাহেরা বেগম। একই অর্থবছরে পুরুষ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন কোম্পানীগঞ্জ সাফল্য বহুমুখী সমবায় সমিতির উদ্যোক্তা মো. আল-আমিন।
পরিশেষে সফল সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সমবায়ী সদস্য ও নানা শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের খতিব মুফতি মো. সাদেকুর রহমান।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 










