ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরে ডুবে হুমায়রা আক্তার (আড়াই বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়রা আক্তার কাগাতুয়া গ্রামের রেজাউল করিমের মেয়ে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলার ফাঁকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় হুমায়রা। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় হেফাজতে ইসলামের দেশব্যাপী দোয়া

মুরাদনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫