ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে পুকুর থেকে রহস্যময় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, হকিস্টিক, লোহার পাইপসহ হাতে তৈরি বিভিন্ন দেশীয় অস্ত্র।

শনিবার (৬ জুন) সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের পণ্ডিত বাড়ির পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে পুকুরে নামেন। এ সময় পানির নিচে একটি ভারী বস্তার সঙ্গে তাদের পা আটকে যায়। পরে সন্দেহ হলে তারা বস্তাটি পুকুর থেকে তুলে পাড়ে নিয়ে আসেন।

বস্তার ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলে রামদা, হকিস্টিক, লোহার পাইপসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ

আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে বস্তাটি খুলে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। অস্ত্রগুলো কীভাবে সেখানে এল এবং কারা এগুলো রেখেছে, সে বিষয়ে তদন্ত চলছে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অস্ত্রগুলোর উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আপডেট সময় ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬