ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত রুমা আক্তার (৩২) ওই গ্রামের ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী এবং চার সন্তানের মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রুমার ও পাশের ঘরের অটোরিকশাচালক সম্রাট (২০) এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বামী প্রবাসে থাকায় তাদের মেলামেশা নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল, যদিও বিষয়টি সামাজিকভাবে প্রকাশ পায়নি।

নিহতের স্বজনরা দাবি করেছেন, সম্রাট বিয়ের আশ্বাস দিয়ে রুমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। পরে বিয়ের জন্য চাপ দিলে রাজি না হওয়ায় রুমা অভিমানে বিষপান করেন। ঘটনার রাতে তাকে ঘরের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঘটনাস্থল গুঞ্জর গ্রামে নিহত গৃহবধূর মৃত্যুতে স্থানীয়রা উদ্বিগ্ন ও শোকাহত। এলাকার মানুষ এই ঘটনায় তীব্র হতবাক ও আতঙ্কিত।

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল মুরাদনগরের মা-ছেলের

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৮:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬