ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে বাল্যবিবাহের অভিযোগে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে ধনু মিয়ার মেয়েকে (১৭) বাল্যবিবাহ দেয়ার চেষ্টার অভিযোগে বরের বাবা ও কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড মোহাম্মদ রাসেলুল কাদের বাল্যবিবাহের চেষ্টার অভিযোগে বাল্য বিবাহ নিরোধ আইনে বরের বাবা মৃত্যু জিন্নত আলীর ছেলে রুকু মিয়া ও কনের বাবা ধনু মিয়াকে  বিয়েতে সহযোগিতার অভিযোগে  ১হাজার টাকা করে জরিমানা করেন।

এর আগে দুপুরে কনের বাড়ি বিয়ের আসরে ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেয়।  তখন বর বিয়ের আসর থেকে পালিয়ে যায়।

ইউএনও রাসেলুল কাদের বলেন, বাল্যবিবাহ একটি ব্যাধি এই ব্যাধি নির্মূল করতে বর্তমান সরকার এবং উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। বাল্যবিবাহের কুফল সর্ম্পকে জনসাধারনকে অবগত করতে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।

ট্যাগস

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মুরাদনগরে বাল্যবিবাহের অভিযোগে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আপডেট সময় ০২:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬