ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, নতুন স্বপ্ন দেখাল শিক্ষার্থীরা

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান ও সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্ট সাপোর্ট স্কিম (ইইএসএস)।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তাঁর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী শাহ আরেফিন।

শিক্ষক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও গবেষণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। তারা তরুণদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং ব্যবসায়িক সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণাধর্মী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ পায়।

এ সময় উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মেজবাহুল জান্নাত মিনি, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেরা উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপ ধারণা উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, প্রযুক্তি উদ্ভাবন এবং উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে জাতীয় উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনে এসব তরুণ উদ্ভাবকরা অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মুরাদনগরে ড্রেজারের দাপটে উধাও হচ্ছে তিন ফসলি জমি

মুরাদনগরে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, নতুন স্বপ্ন দেখাল শিক্ষার্থীরা

আপডেট সময় ০৩:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬