ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ভুয়া ডেন্টিস্টের চেম্বার সিলগালা

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে ভুয়া পরিচয়ে দাঁতের চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ব্যক্তির চেম্বার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন।

শনিবার (২ মে) দুপুরে বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ বাজারে অবস্থিত “কেয়া ডেন্টাল কেয়ার” নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. নুসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়, সংশ্লিষ্ট ব্যক্তি কোনো স্বীকৃত ডেন্টাল ডিগ্রিধারী নন। অথচ তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ‘ডেন্টিস্ট’ পরিচয় দিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

অভিযুক্ত মো. মাহমুদুল হাসান দুলাল (বাড়ি নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) কসবা উপজেলার কুটি বাজার এলাকায় “মা ডেন্টাল” নামেও আরেকটি চেম্বার পরিচালনা করতেন বলে জানা গেছে। এতে ধারণা করা হচ্ছে, এটি একটি বিস্তৃত প্রতারণা চক্রের অংশ।

স্থানীয় একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, ভুল চিকিৎসার কারণে তারা গুরুতর শারীরিক ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। একজন ভুক্তভোগী জানান, সাধারণ ফিলিং করতে গিয়ে তার দুটি সুস্থ দাঁত ক্ষতিগ্রস্ত হয়, পরে ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। কীভাবে বৈধ সনদ ছাড়া একজন ব্যক্তি দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য ব্যবস্থার তদারকি নিয়ে।
ঘটনার পর কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত টিম গঠনের প্রক্রিয়া চলছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভুয়া চিকিৎসক ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত মামলা ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, এমন প্রতারণা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি।

মুরাদনগরের এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে—গ্রাম ও মফস্বলে ‘ভুয়া ডাক্তার’ চক্রের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও লাইসেন্স যাচাই কতটা জরুরি।

আপডেট সময় ০৫:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬