ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ‘ভূইতাইল গোল্ড কাপ’ ফুটবলের উদ্বোধন

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার শ্রীকাইল কৃষ্ণকুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)-এর ছোট ভাই ও ইউএপি ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান কে. এম. মুজিবুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট মনিরুল হক জর্জ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির চর্চা গড়ে তোলে। তাই যুবসমাজকে বেশি বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী ম্যাচে সাহেদাগোপ ইয়াং স্টার ফুটবল একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জাফরগঞ্জ ফুটবল একাডেমিকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

খেলা উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তরুণদের সুস্থ বিনোদন ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ‘ভূইতাইল গোল্ড কাপ’ ফুটবলের উদ্বোধন

আপডেট সময় ০৯:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬