ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মধ্যরাতে অভিযান, তিন লক্ষ টাকা জরিমানা

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটিকাটা রোধে মধ্যরাতে অভিযান চালিয়ে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার মধ্যরাতে উপজেলার রহিমপুর, নয়াকান্দি ও ত্রিশ এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধের ভিতর হতে মাটি কাটার সময় ৩ টি ট্রাক্টর জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ইব্রাহিম, ফাহিম ও রুবেল নামের তিন জনের বিরুদ্ধে ৩ টি মামলায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় হেফাজতে ইসলামের দেশব্যাপী দোয়া

মুরাদনগরে মধ্যরাতে অভিযান, তিন লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ০৯:২৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫