ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখিত) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার মসজিদে এশার নামাজ আদায়ের সময় মোঃ গিয়াস উদ্দিন সরকার (৬৫) নামে ওই মুসল্লি ইন্তেকাল করেন।

নিহত গিয়াস উদ্দিন সরকার ধনীরামপুর গ্রামের সরকার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। পেশায় তিনি জমির পরিমাপক (আমিন) ছিলেন। এলাকাবাসীর কাছে তিনি একজন ধর্মপ্রাণ, সজ্জন ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো তিনি এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এশার ফরজ নামাজ শেষে বেতর নামাজ আদায়ের সময় দ্বিতীয় রাকাতের রুকুতে গিয়ে তিনি হঠাৎ সামনে ঝুঁকে পড়ে যান। বিষয়টি দেখে অন্যান্য মুসল্লিরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান।

পরে তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় ধনীরামপুর খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে নামাজরত অবস্থায় এমন মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে গভীর শোক ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকে মরহুমের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেছেন।

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃত্যু ৫১

মুরাদনগরে মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু

আপডেট সময় ০৯:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬