ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী কারবারি গ্রেপ্তার

সফিকুল ইসলাম,  বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোসাঃ রেখা আক্তার (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩৩০ টাকা জব্দ করা হয়।

বুধবার (১৭ জুন) রাতে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রেখা আক্তার ওই এলাকার তারু মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স উত্তরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত তারু মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে রেখা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে প্রধান অভিযুক্ত তারু মিয়া ও তার ভাই শাহ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মাদক বিক্রয়ের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রেখা আক্তারকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃত্যু ৫১

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬