ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ আটক ১৪, ২৪০ পিস ইয়াবা উদ্ধার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে মাদক সেবনের দায়ে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সুমন তালুকদারের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ মাসুদ, এসআই আব্বাস কবির, এএসআই মহসিন আলম, এএসআই তানজিদ, এএসআই কাজী সুলতান আহাম্মেদসহ পুলিশের একটি দল ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিজানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদা (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পদুয়াদ এলাকার আদু মিয়া (৩২), সিয়াম (২০) ও মহসিন (২১)কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে ধামঘর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সায়েম (২০), জামাল হোসেন (৪৫), ইউসুফ (২০), আবুল কালাম টিটু (৫১), মাশরুফ (১৯), গোলাম মোস্তফা (২৪), রিয়াজুল (২৪), রতন চন্দ্র নট্ট (৪০) ও আমির হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে তিনজন ইতোমধ্যে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন।

তিনি আরও বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাঙ্গরায় মাদকের বিরুদ্ধে পুলিশের যুদ্ধ ঘোষণা, র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ আটক ১৪, ২৪০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ১০:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬