ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশে ওসির কড়া হুঁশিয়ারি

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

মাদক বিক্রেতা, সেবনকারী ও তাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লার মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, যেকোনো তথ্য সরাসরি পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা হাই স্কুল মাঠে মুরাদনগর থানার উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওসি আনোয়ার হোসেন।

ওসি বলেন, “মাদকের বিরুদ্ধে মুরাদনগর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা জিরো টলারেন্সে কাজ করছি। এ ব্যাপারে কোনো ছাড় নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের পাশাপাশি তাদের যারা প্রশ্রয় দেন, তাদেরও ছাড় দেওয়া হবে না। যেকোনো প্রয়োজনে বা মাদকসংক্রান্ত কোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি মাদক নির্মূলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সমাজ থেকে মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের আগে দারোরা হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মুরাদনগর থানার এসআই রাজু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দারোরা দিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এস এম কায়েস মীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ মোল্লা, দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ, দারোরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি হুমায়ুন কবির হিমেল, ইঞ্জিনিয়ার মোতাহের, ডা. ওহিদুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, ইউনিয়ন যুবদলের সদস্য আলাউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. বাবু, গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‘মাদক নির্মূলে চাই সম্মিলিত প্রতিরোধ’

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না; এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতাকর্মী ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত মুরাদনগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশে ওসির কড়া হুঁশিয়ারি

আপডেট সময় ০৮:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬