ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মাদক বিক্রেতাকে পুলিশের হাতে দিলেন এলাকাবাসী

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুরাদনগর উপজেলা সদরের বেড়িবাঁধ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ রাসেল মুরাদনগর সদর ইউনিয়নের দিলালপুর পশ্চিম পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে। শনিবার দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে বেড়িবাঁধের ওপর থেকে এলাকাবাসী মোঃ রাসেলকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এস.আই (নিঃ) মোঃ জামিল মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ও নগদ ৩১৯০ টাকা জব্দ করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটকৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদক বিক্রেতাকে পুলিশের হাতে দিলেন এলাকাবাসী

আপডেট সময় ০৯:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬