ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

।কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কামাল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামের শাহ আলমের ছেলে নুর আলম (৩০) এবং একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. রওনক মিয়ার ছেলে সাহাবুদ্দিন (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় নুর আলম ও সাহাবুদ্দিনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নুর আলমকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সাহাবুদ্দিনকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, দণ্ডপ্রাপ্ত দুইজনকে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হবে।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে সহস্রাধিক কওমি শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

আপডেট সময় ০৮:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬