ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে রাতের আঁধারে পুকুরে বিষ, সর্বস্বান্ত মাছচাষি

মোঃ নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক বিএনপি কর্মীর দুটি মাছের পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পাক দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বিএনপি কর্মী বিল্লাল সরকার বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন।

ভুক্তভোগী বিল্লাল সরকার জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে পুকুর দেখতে গিয়ে তিনি দেখতে পান তার দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে।

তিনি অভিযোগ করে বলেন, “কিছুদিন আগে স্থানীয় সোহেলের সঙ্গে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ হয়েছিল। ঘটনার পর তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মাছ মারার বিষের তীব্র গন্ধ পাই। পরে খোঁজ নিয়ে সেখানে বিষের উপস্থিতির বিষয়টি স্থানীয়দের দেখাই। আমার সন্দেহ, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।”

স্থানীয় বাসিন্দা আলী আহম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেলের বাড়ির আশপাশে মাছ মারার বিষের গন্ধ পাওয়া যায়। বিষয়টি স্থানীয় লোকজনও লক্ষ্য করেছেন।

এলাকাবাসী জানান, বিল্লাল সরকার দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। এ ঘটনায় তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছে।

আপডেট সময় ১২:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬