ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে রাতে দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় কুমিল্লার মুরাদনগর সদর বাজারে ৯ ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মুরাদনগর সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব হাছান খাঁন।

অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৯ ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়।
অভিযানে মুরাদনগর থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে এর আগেই ব্যবসায়ীদের সচেতন করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা ও সতর্ক করার পরও কিছু ব্যবসায়ী নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে ব্যবসায়ীদের আগে থেকেই প্রচারণার মাধ্যমে জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করায় ৯ দোকানিকে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভবিষ্যতেও নিয়মিতভাবে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রাতে দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

মুরাদনগরে রাতে দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৯:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬