ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে রায়তলা-কাজিয়াতল সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দীর্ঘদিনের প্রতীক্ষিত রায়তলা-কাজিয়াতল সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার দারোরা ইউনিয়নে রায়তলা থেকে কাজিয়াতল পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার (আড়াই কিলোমিটার) সড়কের কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর পক্ষ থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন তাঁর মামা কে এম সৈয়দ কায়েস।

দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। কার্পেটিং কাজ সম্পন্ন হলে সড়কটি দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করছেন এলাকাবাসী। একই সঙ্গে সড়কটি স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী মো. রাসেল মিয়া, কামাল উদ্দিন চেয়ারম্যান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, সানু মেম্বার, আবুল কাশেম, আব্দুল করিম, মোখলেসুর রহমান, মো. মোবারক হোসেন, ফরিদ উদ্দিন, আলাউদ্দিন, আমির কন্ট্রাক্টর ও হাসান সওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, সড়কটির কার্পেটিং কাজ শেষ হলে রায়তলা, কাজিয়াতলসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা সৃষ্টি হবে।

আপডেট সময় ০৯:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬