ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে রোকেয়া দিবস উপলক্ষে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় ৫ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৫ অদম্য নারীর হাতে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান।

মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল খন্দকারের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলার মহিলা সংস্থার মাঠ সংগঠক মোঃ মুজিবুর রহমান, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাজিয়া আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুরুতি রানী সূত্রধর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামী জয়ী ফেরদৌসী আক্তার, সফল জননী খাদিজা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মোসা: আকলিমা আক্তার প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সামান্ত লাল দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

আপডেট সময় ০৫:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫